এজেন্ট এর তথ্য অনেক সময় পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। যেমন, কোন এজেন্ট কোম্পানি থেকে লিভ নিলে অথবা স্থায়ী ভাবে চলে গেলে অথবা সাময়িক সময়ের জন্য কল রেকর্ড চালু/বন্ধ করার প্রয়োজন হতে পারে। সেজন্য সার্ভার থেকে সেটা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। বিভিন্ন অংশ গুলো পরিবর্তন এর ধাপ সমুহ নিচে দেওয়া হলো।
যেকোন কাজ করার জন্য সার্ভারে লগিন করা বাধ্যতামূলক। তাই, প্রথমেই সার্ভারে লগিন করে নিতে হবে।
এখানে উল্ল্যেখতি বিষয়গুলো ছাড়া অন্য কোন অপশন পরিবর্তন করতে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। অনুমদিত অপশন ছাড়া কোন তথ্য পরিবর্তন হলে কল করতে কোন ধরনের সমস্যা হলে আমরা দায়ী থাকব না। সার্ভার নতুন করে সেটাপ করার প্রয়োজন হলে ৫,০০০ টাকা এক-কালিন চার্জ ও ৪৮ ঘন্টা সময় প্রযোজ্য হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোদ করছি।
ক) এজেন্ট এর নাম পরিবর্তন।
- PBX> PBX Configuration>Extensions>
- ডান পাশ থেকে এজেন্ট এর এক্সটেনশন নাম্বার নির্বাচন করতে হবে।

সেখানে উপরের দিকে Display Name টেক্সট বক্সে এক্সটেনশন নাম্বার এর পরিবর্তে এজেন্ট এর নাম লিখে দিতে হবে।
নিচে Submit করতে হবে। এরপর Apply Config করতে হবে।
খ) এজেন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন।
উপরের নির্দেশনা মতো পেজ ওপেন করে নির্ধারিত এজেন্ট এর এক্সটেনশন নাম্বার নির্বাচন করতে হবে।
একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই secret দেখা যাবে। এই টেক্সট ঘরে নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে নিচে Submit করতে হবে। এরপর Apply Config করতে হবে।
বি:দ্র: পাসওয়ার্ড কখনোই সহজ দেওয়া উচিত নয়। যদি কখনো পাসওয়ার্ড চুরি হয়ে যায় এবং অবৈধ কল জেনারেট হয়, তার জন্য গ্রাহক নিজেই দায়ী থাকবেন। কখনো কখনো অনেক টাকা বিল আসতেও দেখা যায়। তাই, সতর্কতার সাথে পাসওয়ার্ড ব্যবহার করতে অনুরোধ করা যাচ্ছে।
গ) কল রেকর্ড চালু বা বন্ধ করা।
প্রতিটি এজেন্ট এর জন্য অটো কল রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ।
উপরের নির্দেশনা মতো পেজ ওপেন করে নির্ধারিত এজেন্ট এর এক্সটেনশন নাম্বার নির্বাচন করতে হবে। একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই Recording Options দেখা যাবে।

উপরের তালিকার মতো দেখা যাবে। যেই কল গুলো অটো রেকর্ড হবে, সেটা Always করে দিতে হবে অথবা যেটা রেকর্ড প্রয়োজন নেই, সেটা Don't Care দিতে হবে। হলুদ মার্ক করা গুলো সচল আছে বোঝা যাবে। নিচের তালিকা অনুসরন করতে অনুরোধ করা যাচ্ছে।
Inbound External Calls: গ্রাহক যখন আপনার হটলাইন নাম্বারে কল করবে, সেই কল গুলোকে বোঝাচ্ছে।
Outbound External Calls: এজেন্টরা যখন কোন গ্রাহক/কাস্টমারকে কল করবে, সেই কল বোঝাচ্ছে।
Inbound Internal Calls: এজেন্টরা যখন নিজেদের মধ্যে কথা বলবে, তখন সেই কলের মধ্যে রিসিভ করা কল বোঝাচ্ছে।
Outbound Internal Calls: এজেন্টরা যখন নিজেদের মধ্যে কথা বলবে, তখন সেই কলের মধ্যে ডায়াল করা কল বোঝাচ্ছে।
অফিসের নিজস্ব কথা রেকর্ড প্রয়োজন না হলে এটা Don't Care অবস্থায় থাকবে। On Demand Recording ও Record Priority Policy পরিবর্তন করার প্রয়োজন নেই।
একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই secret দেখা যাবে। এই টেক্সট ঘরে নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে নিচে Submit করতে হবে। এরপর Apply Config করতে হবে।
উপরে উল্ল্যেখিত ৩টি প্রয়োজনীয় অপশন ছাড়া সকল অপশন পরিবর্তন না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।
তাৎক্ষণিক সাহায্য প্রয়োজন হলে অনুগ্রহ করে কল করুন: ০৯৬৭৮২২১১১১ নাম্বারে (সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত)