কল লগ রিপোর্ট Print

  • কল লগ, কল রিপোর্ট, সিডিআর রিপোর্ট, Call Log, Log report, Call report, CDR Report
  • 0

এজেন্ট কতগুলো কল করেছে, অথবা কতগুলো কল এসেছে, সেটা দেখার জন্য এই অপশনটি খুব গুরুত্বপূর্ণ। এটা দেখার জন্য নিচের নির্দেশনা অনুসরন করুন।

  1. Login to your Server 
  2. Reports> CDR Report

ডান পাশে আপনি রিপোর্ট দেখতে পাবেন।

ফিল্টার করার জন্য ডান পাশে উপরের দিকে Show Filter ক্লিক করতে হবে।

এখান থেকে তারিখ নির্বাচন করে নিতে পারবেন। 

যদি ১জন এজেন্ট এর রিপোর্ট দেখতে চান, তাহলে ডান পাশের Field ঘর থেকে Source নির্বাচন করে তার ডান পাশে এজেন্ট এর এক্সটেনশন নাম্বার দিয়ে Filter ক্লিক করতে হবে। নিচে রিপোর্ট দেখা যাবে।

যদি মোবাইল নাম্বার থেকে আসা ইনকামিং কল রিপোর্ট দেখতে হয়, তাহলে ডান পাশের Field ঘর থেকে Source নির্বাচন করে তার ডান পাশে মোবাইল নাম্বার দিয়ে Filter ক্লিক করতে হবে। নিচে রিপোর্ট দেখা যাবে।

যদি সব রিপোর্ট চাই, তাহলে শুধুমাত্র Start Date & End Date নির্বাচন করে Filter ক্লিক করতে হবে। নিচে রিপোর্ট দেখা যাবে।

বি:দ্র: কখনোই বেশি লগ একসাথে দেখার চেষ্টা করলে সার্ভার স্লো হয়ে চলমান কল-এ সমস্যা দেখা দিতে পারে। তাই, ১-২ মাস এর রিপোর্ট দেখার সময় খেয়াল রাখতে হবে। কলের চাপ বেশি হলে অনেক বড় রিপোর্ট জেনারেট হতে সময় লাগা খুবই স্বাভাবিক।

সকল রিপোর্ট CSV ফরমেটে ডাউনলোড করে এক্সেল-এ নিয়ে আপনার পছন্দ মতো রিপোর্ট জেনারেট করতে পারবেন।

তাৎক্ষণিক সাহায্য প্রয়োজন হলে অনুগ্রহ করে কল করুন: ০৯৬৭৮২২১১১১ নাম্বারে (সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত)


Was this answer helpful?

« Back