কল রেকর্ডিং শোনা Print

  • কল রেকর্ড, অটো কল রেকর্ড
  • 0

এজেন্ট এবং গ্রাহক এর মাঝে যেই কথোপকথন হয়, তাদের কল রেকর্ড যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। সেবার মান উন্নয়ন এর জন্য এর কোন বিকল্প নেই। আবার, অনেক সময় গ্রাহকের অনুরোধ যাচাই করার জন্যও কল রেকর্ড যাচাই করা খুবই জরুরী। 

কল রেকর্ড দেখতে নিচের নির্দেশনা অনুসরন করতে হবে।

  1. Login to your Server
  2. PBX> Call Recordings

ডান পাশে কল রেকর্ড দেখা যাবে।

এখান থেকে তারিখ নির্বাচন করে নিতে পারবেন। 

যদি ১জন এজেন্ট এর কল রেকর্ড দেখতে চান, তাহলে ডান পাশের Field ঘর থেকে Source নির্বাচন করে তার ডান পাশে এজেন্ট এর এক্সটেনশন নাম্বার দিয়ে Filter ক্লিক করতে হবে। নিচে রিপোর্ট দেখা যাবে। Listen ক্লিক করে সরাসরি শুনতে পারবেন এবং Download ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে রাখতে পারবেন।

যদি মোবাইল নাম্বার থেকে আসা ইনকামিং কল রেকর্ড শুনতে হয়, তাহলে ডান পাশের Field ঘর থেকে Source নির্বাচন করে তার ডান পাশে মোবাইল নাম্বার দিয়ে Filter ক্লিক করতে হবে। নিচে রিপোর্ট দেখা যাবে। Listen ক্লিক করে সরাসরি শুনতে পারবেন এবং Download ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে রাখতে পারবেন।

যদি সব রেকর্ড শুনতে চাই, তাহলে শুধুমাত্র Start Date & End Date নির্বাচন করে Filter ক্লিক করতে হবে। নিচে রিপোর্ট দেখা যাবে। প্রয়োজন মতো যেকোন রেকর্ড Listen ক্লিক করে সরাসরি শুনতে পারবেন এবং Download ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে রাখতে পারবেন।

বি:দ্র: কখনোই বেশি লগ একসাথে দেখার চেষ্টা করলে সার্ভার স্লো হয়ে চলমান কল-এ সমস্যা দেখা দিতে পারে। তাই, ১-২ মাস এর রিপোর্ট দেখার সময় খেয়াল রাখতে হবে। কলের চাপ বেশি হলে অনেক বড় রিপোর্ট জেনারেট হতে সময় লাগা খুবই স্বাভাবিক।

উল্লেখ্যঃ যখন এজেন্ট কল করা শুরু করবে, তখন থেকেই কল রেকর্ড শুরু হবে। তাই, বিপ টোন শোনার আগেই রেকর্ড হতে থাকবে। অটো কল রেকর্ড এর জন্য প্রতিটি এক্সটেনশন এর অটো কল রেকর্ড সচল থাকা বাধ্যতামূলক। সেটার জন্য আমাদের অন্য একটি Tutorial (এজেন্ট তথ্য পরিবর্তন) আছে। সেটা দেখে নিতে অনুরোধ করছি।

তাৎক্ষণিক সাহায্য প্রয়োজন হলে অনুগ্রহ করে কল করুন: ০৯৬৭৮২২১১১১ নাম্বারে (সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত)


Was this answer helpful?

« Back